ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হুতি ঘাঁটিতে ইয়েমেনের হামলায় নিহত ৭, শিশুসহ অন্তত ৪০ জন আহত

হুতি ঘাঁটিতে ইয়েমেনের হামলায় নিহত ৭, শিশুসহ অন্তত ৪০ জন আহত

আন্তর্জাতিক

হুতি ঘাঁটিতে ইয়েমেনের হামলায় নিহত ৭, শিশুসহ অন্তত ৪০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে হামলায় সাতজন নিহত এবং শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। রবিবার দেশটির হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) তাইজ প্রদেশের মাউইয়া মোড় এলাকার একটি বাজারের দোকানপাট লক্ষ্য করে এই হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে।


তবে পরবর্তীতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানায়, তাদের সামরিক বাহিনী ওই একই মোড়ে হুতিদের একটি সামরিক ঘাঁটি এবং যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে ইয়েমেন সরকারের তিনটি সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিল, হুতি যোদ্ধারা সম্প্রতি ওই বাজারটির কাছেই একটি সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল।


সূত্র: রয়টার্স


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন