ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসা প্রাঙ্গণে প্রকাশ্যে প্রার্থনা করছেন হাজারো ইসরায়েলি

নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসা প্রাঙ্গণে প্রকাশ্যে প্রার্থনা করছেন হাজারো ইসরায়েলি

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসা প্রাঙ্গণে প্রকাশ্যে প্রার্থনা করছেন হাজারো ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত স্পর্শকাতর পবিত্র স্থান টেম্পল মাউন্টে (আল-আকসা মসজিদ প্রাঙ্গণ) ইহুদিদের ধর্মীয় উৎসব ‘সুক্কোত’ উপলক্ষে প্রবেশ করেছেন কট্টর ডানপন্থী এক সংসদ সদস্যসহ প্রায় এক হাজার ইহুদি। রবিবার (২৭ সেপ্টেম্বর) সেখানে প্রবেশের পর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তাদের অনেককে প্রকাশ্যে প্রার্থনা করতে দেখা গেছে।

প্রাচীনকালে ইহুদিদের দুটি পবিত্র উপাসনালয়ের অবস্থান থাকায় এই স্থানটি ইহুদি ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা হিসেবে বিবেচিত। অন্যদিকে মুসলিমদের কাছে এটি হারাম আল-শরিফ হিসেবে অত্যন্ত পবিত্র এবং এখানেই আল-আকসা মসজিদ অবস্থিত। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী, স্থানটির সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকে ইসরায়েল এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে ইসলামি ওয়াকফ বোর্ড। নিয়ম অনুযায়ী সেখানে ইহুদিদের প্রার্থনা করার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা রয়েছে।


তবে ইসরায়েল পুলিশের দায়িত্বে থাকা দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বারবারই ঘোষণা দিয়ে আসছেন যে, এখন থেকে সেখানে ইহুদিরা প্রার্থনা করতে পারবেন। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই তার এই বক্তব্যের বিরোধিতা করে আগের নিয়ম বহাল থাকার কথা জানিয়েছেন।


টেম্পল মাউন্টে ইহুদিদের উপস্থিতি জোরদারে কাজ করা সংগঠন বেইয়াদেনু জানিয়েছে, রবিবার শত শত পুণ্যার্থী গান গেয়ে এবং সুক্কোত উদযাপন করতে সেখানে সমবেত হন। প্রথাগত চার ধরনের উদ্ভিদ (খেজুর পাতা, উইলো, মার্টল ও লেবুজাতীয় ফল) হাতে নিয়ে তারা প্রার্থনা করেন এবং এ ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, টেম্পল মাউন্টের ঠিক বাইরের রাস্তায় বড় দলে ভাগ হয়ে ইহুদিরা প্রার্থনা করছেন। আবার কিছু ফুটেজে প্রাঙ্গণের ভেতরেই তাদের প্রকাশ্যে প্রার্থনা করতে দেখা যায়।


বেন গাভিরের কট্টর ডানপন্থী দল ওতজমা ইয়েহুদিত-এর সংসদ সদস্য ইতজাক ক্রোইজার নিজেও সেখানে যাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, সুক্কোত উদযাপন ও প্রার্থনার পাশাপাশি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের দুই বছর পূর্তি উপলক্ষে তিনি সেখানে গেছেন। ক্রোইজার বলেন, শত্রুদের কাছে ইসরায়েলি জনগণের শক্তি প্রমাণ করার এই দিনে জেরুজালেম এবং টেম্পল মাউন্টে তাদের উপস্থিতি ও সার্বভৌমত্ব আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এর আগে চলতি মাসের শুরুর দিকে ইহুদিদের আরেক উৎসব রোশ হাশানাহ এবং ইয়ম কিপ্পুরের সময়ও শত শত ইহুদি টেম্পল মাউন্টে প্রবেশ করে প্রকাশ্যে প্রার্থনা করেছিলেন।


সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন