আন্তর্জাতিক
দুই দিনে হরমুজে ১৯টি জাহাজে ইরানের হামলা

হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে গত ৪৮ ঘণ্টায় ১৯টি জাহাজে সরাসরি হামলা চালানোর দাবি করেছে ইরান।
দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, জলপথটিতে অনুমোদনহীন রুট দিয়ে চলাচলের চেষ্টা করায় গত দুই রাতে ইরানি বাহিনী এই আঘাত হানে। এর মধ্যে প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে ৭টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়।
হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই হামলার খবর জানানো হলো। ইরানি কর্মকর্তাদের মতে, তাদের এই সামরিক অভিযান ওয়াশিংটনের দাবিকে সরাসরি ভুল প্রমাণ করেছে। একইসঙ্গে তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইরানের অনুমতি ছাড়া যেকোনো জাহাজ এই প্রণালী পার হওয়ার চেষ্টা করলে সশস্ত্র জবাবের মুখোমুখি হবে।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/ এসভিএন