আন্তর্জাতিক
যুদ্ধের মধ্যেই হরমুজ দিয়ে রেকর্ড তেল পরিবহনের দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র রেকর্ড পরিমাণ তেল পরিবহন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধের মধ্যে পরিবাহিত তেলের এই পরিমাণ যুদ্ধের আগের চেয়েও বেশি ছিল।
শিকাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হওয়া এবং ইরান হার মানার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দাম কমে যাবে। এটি খুব শিগগিরই ঘটবে বলে মনে করেন তিনি।
এর আগে শনিবার সংঘাত বন্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে ইরানের প্রস্তাবিত একটি শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংকট নিরসনে কূটনীতিকেই একমাত্র কার্যকর পথ মনে করছে তেহরান। তবে দেশটির সামরিক নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেকোনো নতুন ধরনের হামলা মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন