ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে আরও আলোচনার আশা ট্রাম্পের

চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে আরও আলোচনার আশা ট্রাম্পের

আন্তর্জাতিক

চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে আরও আলোচনার আশা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

চলতি সপ্তাহেই আলোচনাকারীরা ইরানের সঙ্গে আরও বৈঠকে বসবেন বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া একটি শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করার এক দিন পরই ট্রাম্পের কাছ থেকে এমন মন্তব্য এল।

 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি যেমন চুক্তি চাই এটি তেমন নয়। হয়তো এক বছর আগে হলে আমরা এমন প্রস্তাবে রাজি হতাম। তারা নিজেদের অবস্থান নিয়ে অতিরিক্ত কৌশল দেখাতে গিয়ে ভুল করেছে।’

 

ইরানে নতুন করে আবারও হামলা চালানোর কথা ভাবছেন কি না- অ্যাক্সিওসের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি সব সময়ই এটি নিয়ে ভাবছি।’

 

এ সময় ট্রাম্প আবারও দাবি করেন যে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় সবচেয়ে বেশি জ্বালানি তেল পরিবহন করা হয়েছে। পরিবহন করা এই তেলের পরিমাণ ২ কোটি (২০ মিলিয়ন) ব্যারেলেরও বেশি বলে উল্লেখ করেন তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন