বাংলাদেশ, সারা বাংলা
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও কিশোর অপরাধের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার ছয়টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত এ অভিযানে ২৪৪ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে- এমন বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
ডিবিসি/ এসভিএন