ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

গোপনে আবুধাবি গিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আবুধাবি গিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

আন্তর্জাতিক

গোপনে আবুধাবি গিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতার মধ্যেই গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (২৭ সেপ্টেম্বর) এই সফরে গিয়ে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট।

প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালে একটি ব্যক্তিগত বিমানে করে আবুধাবির উদ্দেশে রওনা হন নেতানিয়াহু। দিনের বেশির ভাগ সময় সেখানে কাটিয়ে ওই দিনই আবার ইসরায়েলে ফিরে আসেন তিনি। ওয়াইনেটের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতকে সাময়িকভাবে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং তা পরিচালনার জন্য ইসরায়েলি অপারেটর দিয়ে সহায়তা করেছিল তেল আবিব।


এদিকে ৭ অক্টোবর হামাসের হামলার আগেই তৎকালীন হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ার বড় ধরনের কোনো আঘাত বা ‘ভূমিকম্প’ ঘটানোর পরিকল্পনা করছেন বলে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন মোহাম্মদ বিন জায়েদ- সম্প্রতি এমন একটি খবর প্রকাশ্যে আসার পরই এই গোপন সফরটি অনুষ্ঠিত হলো। তবে আমিরাতের প্রেসিডেন্টের কাছ থেকে এমন কোনো সতর্কবার্তা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন নেতানিয়াহু।


সূত্র: ইরান ইন্টারন্যাশনাল


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন