ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়ায় ভারতে তুমুল সংঘর্ষ, আহত ৪

সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়ায় ভারতে তুমুল সংঘর্ষ, আহত ৪

আন্তর্জাতিক, ভারত

সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়ায় ভারতে তুমুল সংঘর্ষ, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ভারতের উত্তর প্রদেশের হাপুরে ব্রেড পাকোড়ার সঙ্গে সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়াকে কেন্দ্র করে দোকানি ও ক্রেতাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের একটি ব্যস্ত বাজারে চাটনি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্রেতাদের একটি দল ক্ষিপ্ত হয়ে ওই দোকানির ওপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন দোকানির পক্ষে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই সংঘর্ষের ভিডিওতে দেখা যায়, দুই পক্ষ একে অপরের ওপর ক্রিকেট ব্যাট, পাথর, বেল্ট এমনকি পাকোড়া ভাজার কাজে ব্যবহৃত বড় লোহার ছাঁকনি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। মারামারির মধ্যে টানাটানিতে এক ব্যক্তির টি-শার্ট ছিঁড়ে টুকরো হয়ে যায় এবং অন্য একজনকে লোহার ছাঁকনি দিয়ে সজোরে আঘাত করতে দেখা যায়। এ সময় এক নারী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

 

হাপুরের সার্কেল অফিসার মনীশ চন্দ্র জানিয়েছেন, দেহরা এলাকার এই সংঘর্ষের ঘটনায় আহতদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং ভাইরাল হওয়া ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই ঘটনাটি বছর পাঁচেক আগে ২০২১ সালে উত্তর প্রদেশের বাগপতে ক্রেতা ডাকা নিয়ে চাট বিক্রেতাদের মধ্যে হওয়া বহুল আলোচিত মারামারির কথাই নতুন করে মনে করিয়ে দিয়েছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন