ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

৫ অক্টোবর ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

৫ অক্টোবর ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

৫ অক্টোবর ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৫ অক্টোবর ১০০ জন গুণী শিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে দিবসটি উদ্‌যাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

 

মাহদী আমিন বলেন, আগে ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে। শিক্ষকদের দেশ ও জাতি গঠনের কাণ্ডারি উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে।

 

ব্রিফিংয়ে এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফলাফলও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এবার আইন করে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে। এতে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড এবং ৫৬ হাজার ২৫৯টি নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন এবং নতুন করে এ প্লাস পেয়েছেন ৩ হাজার ৭৯ জন। আগে এ ব্যবস্থা না থাকায় অনেকে প্রাপ্য ফল থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

 

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কয়েকটি সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশের কারণে অস্থিরতা তৈরি হয়েছে। এ পর্যন্ত ১৩ হাজার ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন পাওয়া গেছে। তবে নিয়োগপত্র ইস্যুর সময় অনেকের ঠিকানা পরিবর্তন ও যোগাযোগের ঘাটতির বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্ট তথ্য পর্যায়ক্রমে ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

 

তিনি আরও জানান, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৮১৭ জনের নিয়োগপত্র পাওয়া বাকি রয়েছে। তাঁদের তথ্য ও ঠিকানা যাচাইয়ের কার্যক্রম আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর অবশিষ্ট প্রার্থীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন