ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ

নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ

বাংলাদেশ, সারা বাংলা

নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে ২ বিঘা পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে। সোমবার ভোর থেকে পুকুর সকল মাছ মরে ভেসে ওঠে । এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষীর।

সরজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের পাড়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি। পুকুরের পানিতে হাজার হাজার মরা মাছ ভেসে আছে। মাছগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।এক রাতের শত্রুতা আর লোভে এক নিমিষেই শেষ হয়ে গেল একটি পরিবারের স্বপ্ন।

মাছ চাষি তরিকুল ইসলাম জুয়েল জানান, আমার দুই বিঘা পুকুর‍রে ৩ মাস আগে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেছি । কে বা করা গতকাল রাতে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে, এতে করে সকল মাছ মরে ভেসে উঠেছে । আমার সাথে কারো শত্রুতা থাকতে পারে তাই বলে কি এভাবে মাছের সাথে শত্রুতা করতে হবে। আমি আল্লাহর কাছে এর বিচার চাইলাম ।

এ বিষয়ে জানতে চাইলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়েছি। তবে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন