ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে মামলা ধামাচাপা দিতে ২ কোটি রুপি ঘুষ চেয়ে আটক পুলিশ সদস্য

ভারতে মামলা ধামাচাপা দিতে ২ কোটি রুপি ঘুষ চেয়ে আটক পুলিশ সদস্য

আন্তর্জাতিক, ভারত

ভারতে মামলা ধামাচাপা দিতে ২ কোটি রুপি ঘুষ চেয়ে আটক পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের রাজস্থানের উদয়পুর পৌর করপোরেশনের ২৭২টি প্লট দুর্নীতি মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ধামাচাপা দেওয়া এবং জব্দ করা মালামাল ছেড়ে দেওয়ার বিনিময়ে দুই কোটি রুপি ঘুষ দাবির অভিযোগে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ কুমার সোনিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)।

এর আগে শনিবার পুলিশ কর্মকর্তার পক্ষে দুই কোটি রুপি ঘুষ নেওয়ার সময় হাতেনাতে সজ্জন কুমার নামের এক মধ্যস্থতাকারীকে গ্রেপ্তার করে এসিবি। পরে বালোত্রা জেলায় নিজ বাসভবন থেকে আটক করা হয় উদয়পুরে কর্মরত এসওজি কর্মকর্তা মুকেশ কুমার সোনিকে। আদালত উভয়কেই তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।

 

এই গ্রেপ্তারের পর মুকেশ সোনির বিরুদ্ধে অতীতে ওঠা নানা গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড নতুন করে প্রকাশ্যে এসেছে।

 

অভিযোগ রয়েছে, গত ৪ ফেব্রুয়ারি জয়পুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ৩৫ বছর বয়সী কলেজ প্রভাষক মনোহর লাল ভাদুর কাছ থেকেও বিপুল অর্থ চাঁদাবাজির চেষ্টা করেছিলেন এই পুলিশ কর্মকর্তা। ভাদুর সুইসাইড নোটে উল্লেখ ছিল, নিয়োগ জালিয়াতির মামলায় তার নাম না থাকা সত্ত্বেও মুকেশ সোনি তাকে জোরপূর্বক ফাঁসান এবং মানসিক নির্যাতন চালান।

 

এছাড়া আজমিরে দায়িত্ব পালনকালে মাদক চোরাকারবারিদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে ২০২২ সালে রাজস্থান হাইকোর্ট মুকেশ সোনির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন