ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সারা বাংলা

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী পরিবহনের চাঁপায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও পাশ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।

 

নিহত তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, তিন বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটিপাড়া নামক এলাকায় ঢাকাগামী বেপরোয়াগতির যাত্রীবাহি সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাঁপা দেয়। এসময় মোটরসাইকেল চালক সৌরভ ঢালীসহ আরোহী মোস্তাকিক ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়।

 

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। বাসটিকে পুলিশ আটক করতে সক্ষম হলেও চালকসহ স্টাফরা পালিয়ে যায়।

 

দূর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।

 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি (তদন্ত) ফারুক হোসেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন