ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মাদারীপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মাদারীপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা বাংলা

মাদারীপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই বছর ও আড়াই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া এবং উত্তর বহেরাতলা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সেনেরবাট গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেমা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের মাহাবুব খানের মেয়ে। পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, একই দিন বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তরাইল গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় ওরিন নামের আড়াই বছর বয়সী আরেক শিশু। সে ওই গ্রামের রোমান খানের মেয়ে। দুপুরে শিশুটির মা তাকে বাড়ির উঠানে রেখে সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে চলে যায়। পরে পরিবারের লোকজন পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন