ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে একটি ইরানি প্রতিনিধিদলসহ তিনি এই বৈঠকে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইসনা।

 

প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক স্বস্তির (রিলিফ) বিনিময়ে কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের একটি প্রস্তাব গত সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের কাছে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কাতারের একটি প্রতিনিধিদল।

 

ইসনা জানিয়েছে, বৈঠকে মধ্যস্থতাকারী দল এবং ইরানি প্রতিনিধিদল বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রস্তাব ও নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত আলোচনা করবে। তবে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির আরেক বার্তা সংস্থা তাসনিম।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন