ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে একাধিক জাহাজে রাশিয়ার হামলা

কৃষ্ণসাগরে একাধিক জাহাজে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে একাধিক জাহাজে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইউক্রেনের রাজধানী কিয়েভের জ্বালানি ও টেলিযোগাযোগ অবকাঠামোর পাশাপাশি দেশটির সামরিক বাহিনীকে রসদ সরবরাহকারী কয়েকটি পণ্যবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, রুশ হামলায় ওদেসাগামী তিনটি পণ্যবাহী জাহাজ এবং চোরনোমোরস্ক বন্দরে অবস্থানরত আরেকটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইজমাইল বন্দরের একটি জাহাজ মেরামত কারখানায়ও আঘাত হানা হয়েছে।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দিন ও রাতের দফায় দফায় চালানো হামলায় কিয়েভের বেশ কয়েকটি ডেটা সেন্টারও লক্ষ্যবস্তু করা হয়।

 

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন