আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় হামাস যোদ্ধা নিহত

রগাজায় হামাসের সামরিক শাখার এক গুরুত্বপূর্ণ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত ব্যক্তির নাম শাদি আবু হাসিরা বলে শনাক্ত করেছে তারা। ইসরায়েলের দাবি, তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই দলটির সামরিক শাখার অর্থ লেনদেনের প্রধান সমন্বয়কারী (মানি এক্সচেঞ্জার) ছিলেন।
আল-শিফা হাসপাতালের একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় আল-সিনা এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় আবু হাসিরা নিহত হন। পরবর্তীতে গাজা সিটিতে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, রবিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আবু হাসিরার পাশাপাশি অন্তত আরও চারজন নিহত হয়েছেন।
ডিবিসি/এসডব্লিউএন