খেলাধুলা, ক্রিকেট
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসে বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাতিল হওয়ায় না খেলেই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় এই সুবিধা পেয়েছে লিটন দাসের দল।
মাঠ খেলার অনুপযোগী থাকায় আজ সকাল ১১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সাড়ে তিন ঘণ্টা আগেই বাতিল ঘোষণা করে গেমস কর্তৃপক্ষ। টানা বৃষ্টির কারণে গতকালের দুটি এবং আজ সকালে নেপাল-শ্রীলঙ্কা ম্যাচটিও পণ্ড হয়েছে। আগামী ১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে বৃষ্টিতে ওই ম্যাচটিও বাতিল হলে র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে বাংলাদেশকে। উল্লেখ্য, বৃষ্টির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলও একইভাবে সরাসরি সেমিফাইনালে উঠেছিল।
ডিবিসি/পিআরএএন