আন্তর্জাতিক
জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান খানাল এবং তাঁর দায়িত্বকালীন সময়ে নেপালের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। বৈঠকে জাতিসংঘকে কেন্দ্র করে বহুপাক্ষিক কূটনৈতিক কাঠামো জোরদার করার গুরুত্ব এবং নেপালে সাম্প্রতিক জলবায়ুজনিত দুর্যোগের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হয়।
এদিকে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গেও বৈঠক করেন শিশির খানাল। নেপালকে অর্থনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য শ্রীলঙ্কার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান তিনি। বৈঠকে দুই দেশের মন্ত্রীরা বাণিজ্য, পর্যটন, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারসহ বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
ডিবিসি/পিআরএএন