ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ

জয়পুরহাটে ধর্ষণ মামলায় ৫৫ বছরের বৃদ্ধের যাবজ্জীবন

জয়পুরহাটে ধর্ষণ মামলায় ৫৫ বছরের বৃদ্ধের যাবজ্জীবন

অপরাধ

জয়পুরহাটে ধর্ষণ মামলায় ৫৫ বছরের বৃদ্ধের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী (৮ম শ্রেণি) এক স্কুলছাত্রীকে ধর্ষণের অপরাধে হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারলে তাকে আরও ৬ মাস বিনা শ্রমে কারাগারে থাকতে হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।

 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে ওই ছাত্রী নিজ বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী হামিদুল শেখ মেয়েটির মুখে ওড়না চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে সে মেয়েটিকে আরও কয়েকবার ধর্ষণ করে।

 

ঘটনার প্রায় ৫ মাস পর ওই ছাত্রী অসুস্থ ও গর্ভবতী হয়ে পড়লে তার পরিবার বিষয়টি জানতে পারে। এরপর ২০২৫ সালের ১৯ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর বাবা পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন।

 

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। এরপর বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য ও প্রমাণ বিবেচনা করে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন