জাতীয়
চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রদবদল ও নতুন পদায়নের মাধ্যমে টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুরে এই পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদকে বদলি করে টাঙ্গাইলের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী এবং একই বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিবিসি/আরএসএল