ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঝালকাঠির বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠির বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

সারা বাংলা

ঝালকাঠির বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে ছিটকে পড়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ওই জেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যান। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাঁকে পানিতে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। তবে স্থানীয় জেলেরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদারও জেলের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, নদীতে তীব্র স্রোত রয়েছে। 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং বরিশাল থেকে অভিজ্ঞ ডুবুরি দল রওনা হয়েছে। তারা এসে পৌঁছালেই মূল উদ্ধার অভিযান শুরু হবে। 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডুবুরি দল পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে উদ্ধারকাজ পরিচালনা করা হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন