ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা

বাংলাদেশ, সারা বাংলা

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ঢাকার ধামরাইয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে এক ডিলার ও এক খুচরা বিক্রেতাকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাথুলী ও বারবাড়িয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন জানান, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে একজন ডিলার ও এক খুচরা বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে। এ সময় সেলিম এন্টারপ্রাইজ ও আনোয়ার এন্টারপ্রাইজকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বাথুলীর আনোয়ার এন্টারপ্রাইজের গুদামে মজুদ করা সিলিন্ডার জব্দ করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন