ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

সারা বাংলা

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

পাবনা স্টাফ রিপোর্টার

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

 

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা একটি মাইক্রোবাসে এসে শহরের মধ্যে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইন্দিরা মোড় থেকে তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগরের মথুরাপুর এলাকা থেকে তাকে প্রথমবার আটক করেছিল পুলিশ। সে সময় দলীয় নেতাকর্মীরা পুলিশের ভ্যান থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয়, যাতে আটজন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।

 

কারাগার থেকে জামিনে মুক্তির পর সুজানগর এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা চালান ওহাব ও তার সমর্থকরা। পরবর্তীতে একই বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুরে ফের অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কয়েক সপ্তাহ পর জামিনে মুক্তি পান তারা। সর্বশেষ আজ বুধবার সকালে আবারও তাকে ডিবি পুলিশ আটক করে।

আরও পড়ুন