ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

জাতীয়

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা ও জ্বালানিসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সুরমা নদীর সদরখলা এলাকায় তীর রক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

 

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, বাজার যাচাই-বাছাই করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সাম্প্রতিক সময়ে দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি নিয়ে তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়া বন্ধ করা গেলে কিশোর গ্যাং এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসবে। এ সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় আইনও প্রণয়ন করেছে।

 

এ ছাড়া নদী খনন প্রসঙ্গে মন্ত্রী জানান, পর্যায়ক্রমে সুরমা নদীর ৫১ কিলোমিটার অংশ ড্রেজিং করা হবে। এর পাশাপাশি নদীর অন্যান্য সংস্কার কাজও অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন