সারা বাংলা
বরিশালে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মুত্যু

বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ইয়াসিন ওই গ্রামের বাবু হালাদারের ছেলে।
স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইয়াসিন শারীরিক প্রতিবন্ধী ছিল। ঘটনার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু ইয়াসিনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন ।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াসিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন