ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, আন্তর্জাতিক

মাঝআকাশে দুই পাইলটের মারামারি, ২ মিনিটে ১৭ হাজার ফুট নিচে নামল বিমান

মাঝআকাশে দুই পাইলটের মারামারি, ২ মিনিটে ১৭ হাজার ফুট নিচে নামল বিমান

বাংলাদেশ, আন্তর্জাতিক

মাঝআকাশে দুই পাইলটের মারামারি, ২ মিনিটে ১৭ হাজার ফুট নিচে নামল বিমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

মাঝআকাশে দুই পাইলটের মধ্যে মারামারির জেরে তীব্র ঝাঁকুনি ও নাটকীয় পরিস্থিতির মুখে পড়ে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান। শেষ পর্যন্ত ফ্লাইটটিকে গতিপথ বদলে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এফজেড ১০৭৩ (FZ 1073) ফ্লাইটটির ইসরায়েলের তেল আবিবে পৌঁছানোর কথা ছিল। তবে মাঝআকাশে দুই পাইলটের মধ্যে চরম বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর ঠিক পরপরই বিমানটি অবিশ্বাস্য দ্রুততায় নিচে নামতে শুরু করে এবং মাত্র দুই মিনিটেরও কম সময়ে প্রায় ১৭ হাজার ৪০০ ফুট উচ্চতা হারিয়ে ফেলে।


এমন আকস্মিক উচ্চতা কমে যাওয়া এবং ককপিটের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পাইলটরা আর পূর্বনির্ধারিত গন্তব্যে না গিয়ে ফ্লাইটটি ঘুরিয়ে নেন। পরে বিমানটিকে নিরাপদে অবতরণের জন্য সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।


সংযুক্ত আরব আমিরাত থেকে উড্ডয়ন করা বিমানটিতে ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং মাঝআকাশে এমন বিপজ্জনক পরিস্থিতিতে পড়ার বিষয়টি নিয়ে বিমান চলাচল সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।


সূত্র: সিএনএন


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন