ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

পাবনায় বিড়াল হারানোয় পত্রিকায় বিজ্ঞাপন, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

পাবনায় বিড়াল হারানোয় পত্রিকায় বিজ্ঞাপন, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

বাংলাদেশ

পাবনায় বিড়াল হারানোয় পত্রিকায় বিজ্ঞাপন, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পাবনা শহর থেকে হারিয়ে যাওয়া একটি পারসিয়ান বিড়াল উদ্ধার করেছে পুলিশ। হারানো বিজ্ঞাপনের সূত্র ধরে এক নারী বিড়ালটি তার কাছে আছে জানালেও পরে মোবাইল ফোন বন্ধ করে দেন। অবশেষে বুধবার (৩০ সেপ্টেম্বর) শহরের একটি বাসা থেকে পুলিশ বিড়ালটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর কাবলী মওলা রোডের বাসিন্দা খুশি (৪১)-এর পোষা পারসিয়ান বিড়ালটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তিনি পত্রিকায় বিজ্ঞাপন দেন। এরপর ওমা নামের এক নারী তাকে ফোন করে জানান যে, বিড়ালটি তার কাছে আছে এবং অসুস্থ হওয়ায় তিনি সেটির চিকিৎসাও করাচ্ছেন। কিন্তু খুশি ঠিকানা জানতে চাইলে ওই নারী সঠিক ঠিকানা না দিয়ে ফোনটি বন্ধ করে দেন।

 

এরপর বিভিন্নভাবে চেষ্টা করেও আর কোনো যোগাযোগ করতে না পেরে বিড়ালটির সন্ধান পেতে খুশি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাবনা সদর থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, অভিযোগের ভিত্তিতে বুধবার শহরের একটি বাসা থেকে বিড়ালটি উদ্ধার করে এর প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় পোষা প্রাণীকে ফিরে পেয়ে মালিক খুশি আনন্দ প্রকাশ করেছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন