ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

গুগলের সিইও সুন্দর পিচাইকে 'দানব' বললেন ডোনাল্ড ট্রাম্প

গুগলের সিইও সুন্দর পিচাইকে 'দানব' বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক

গুগলের সিইও সুন্দর পিচাইকে 'দানব' বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রধানদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ শেষে এক মজার ঘটনার জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের সামনে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইকে তিনি রসিকতা করে ‘দানব’ আখ্যা দেন এবং কোনো ঝামেলা ছাড়া এত সফল জীবন কাটানোর জন্য তার প্রশংসাও করেন। ট্রাম্পের এমন কথার জবাবে পিচাইও মুচকি হেসে বলেন, এটি তার সম্পর্কে বলা অন্যান্য মন্তব্যের চেয়ে বেশ ভালো একটি ট্যাগলাইন হবে।


এই হাসাহাসির বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে একজোট হন প্রযুক্তিবিশ্বের শীর্ষ নির্বাহীরা। ট্রাম্পের সঙ্গে ‘দ্য হোয়াইট হাউস অ্যাকর্ড অন সুপার ইন্টেলিজেন্স’ নামের ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা, মেটার মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক ও এনভিডিয়ার প্রধানরা। এ চুক্তির মূল লক্ষ্য হলো উন্নত এআই যেন ঝুঁকি এড়িয়ে মানুষের উপকারে আসে। অনুষ্ঠানে সুন্দর পিচাই জানান, গুগল এআই খাতে বিপুল বিনিয়োগ অব্যাহত রাখবে এবং সাধারণ মানুষের আস্থা বজায় রেখে প্রযুক্তির নিরাপদ বিকাশই তাদের প্রধান অগ্রাধিকার।


সূত্র: ইয়াহু নিউজ


ডিবিসি/ এসভিএন

 

আরও পড়ুন