ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়ে পড়লেন মিরাজ-তানজিদ

র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়ে পড়লেন মিরাজ-তানজিদ

খেলাধুলা, ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়ে পড়লেন মিরাজ-তানজিদ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে সেপ্টেম্বর ২০২৬ ১০:১৮:৩৬ অপরাহ্ন

মাঠে বাংলাদেশ নেই এক মাস ধরে। সর্বশেষ আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি লাল-সবুজের প্রতিনিধিদের। তবে মাঠের বাইরে থাকলেও র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

আইসিসির সর্বশেষ হালনাগাদে সাদা বলের ক্রিকেটে কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের অবস্থানের পরিবর্তন হয়েছে-কেউ এগিয়েছেন, কেউ নেমেছেন নিচে।

 

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে ১১ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা। তার রেটিং পয়েন্ট এখন ৫৯০। একই তালিকায় এক ধাপ এগিয়ে ২০ নম্বরে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। তার রেটিং পয়েন্ট ৫৫৮।

 

টি-টোয়েন্টিতে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানেরও। দুই ধাপ এগিয়ে বাঁহাতি পেসার এখন ২২ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৫৩০। একই সংস্করণে দুই ধাপ এগিয়েছেন শেখ মেহেদী হাসান। ৬৩২ পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় তার অবস্থান ১৯তম।

 

তবে বাংলাদেশের সবার জন্য র‍্যাঙ্কিংয়ের খবরটা সুখের নয়। ওয়ানডে বোলারদের তালিকায় এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। তার রেটিং পয়েন্ট ৬০২। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও দুই ধাপ অবনতি হয়েছে তার। এখন অবস্থান ৭৭তম, রেটিং পয়েন্ট ৪৩২।

 

এক ধাপ পিছিয়েছেন তানজিদ হাসান তামিমও। ওয়ানডে ব্যাটারদের তালিকায় তিনি এখন ২৮ নম্বরে। ৫৮৮ পয়েন্ট নিয়ে একই অবস্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। আর সৌম্য সরকার এক ধাপ পিছিয়ে নেমেছেন ৭১ নম্বরে। অন্যদিকে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে নাসুম আহমেদের। ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ১১ নম্বরে।

 

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও হয়েছে বেশ কিছু পরিবর্তন। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলার পর তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯৬।

 

শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন ভারতের শুভমান গিল। তার পয়েন্ট ৮১৬। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১১০ রানের ইনিংস খেলেছেন তিনি। এক ধাপ পিছিয়ে তিনে নেমেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, তার পয়েন্ট ৭৯৪।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন