ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার

বাংলাদেশ, সারা বাংলা

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ওই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবু ছিদ্দিক মেম্বারকে গ্রেপ্তারে রাতে অভিযান চালায় দর্শনা থানার একটি দল। অভিযানকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন বলে অভিযোগ।
পুলিশের দাবি, হামলায় দুই সদস্য আহত হন। একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই আবু ছিদ্দিক পালিয়ে যান।


এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ চণ্ডীপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সনজিতের স্ত্রী সোনালীকে গ্রেপ্তার করেছে।


দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে ২ পুলিশ সদস্য আহত হন। পলাতক আবু ছিদ্দিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশের ওপর হামলা এবং গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন