ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ন্যাটোর সঙ্গে চরম উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

ন্যাটোর সঙ্গে চরম উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক

ন্যাটোর সঙ্গে চরম উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

বাল্টিক সাগরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রুশ ছিটমহল কালিনিনগ্রাদকে যদি বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার চেষ্টা করা হয়, তবে পারমাণবিক অস্ত্রসহ নিজেদের সব ধরনের সামরিক শক্তি ব্যবহারে প্রস্তুত রয়েছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে এমন কড়া সতর্কবার্তা দিয়েছে মস্কো।

সদস্যদেশগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক চিঠিতে রাশিয়া এই হুঁশিয়ারি দেয়।

 

বুধবার পাঠানো ওই কূটনৈতিক বার্তায় মস্কোর দাবি, ন্যাটো কালিনিনগ্রাদে বিমান ও নৌপথে সর্বাত্মক অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

 

রুশ হুমকির জবাবে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ন্যাটো একটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক জোট। মস্কোর এই চিঠিকে গঠনমূলক নয় উল্লেখ করে তিনি রাশিয়াকে ‘পারমাণবিক হুমকি বন্ধ করার’ আহ্বান জানান। একই সঙ্গে এই হুমকিকে খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভালো করেই জানেন যে ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে তিনি কখনোই জিততে পারবেন না।

 

ন্যাটো সদস্যদেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমানাঘেরা কালিনিনগ্রাদ বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই অঞ্চলটি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। এখানে রাশিয়ার বাল্টিক নৌবহরের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে।

 

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের সাড়ে চার বছর পেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোতে উত্তেজনা ক্রমাগত ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ড তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। অন্যদিকে, দুই সপ্তাহ আগে বাল্টিক সাগরে ডেনিশ সামরিক হেলিকপ্টারের কাছে একটি রুশ যুদ্ধজাহাজ দুটি সংকেত বাতি (ফ্লেয়ার) নিক্ষেপ করেছিল বলে দাবি করেছে ডেনমার্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন