আন্তর্জাতিক
ইসরায়েলে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করল ফ্লাইদুবাই

ইসরায়েলি যাত্রীবোঝাই একটি উড়োজাহাজ বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগে তদন্ত চলমান থাকায় ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে ছেড়ে আসা সব ধরনের ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ফ্লাইদুবাই। উড়োজাহাজটির একজন কো-পাইলটের বিরুদ্ধে এই ছিনতাই ও বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগ উঠেছে।
ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সুষ্ঠুভাবে তদন্তকাজ চালিয়ে যেতে পারে এবং ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে পারে, সেজন্যই সাময়িকভাবে এই ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান তদন্তে পূর্ণ সহযোগিতা করতে এবং তাদের নেটওয়ার্কে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে তারা বদ্ধপরিকর।
ওই মুখপাত্র আরও জানান, ফ্লাইদুবাই সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা ও বিমানবন্দর সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তদন্তের নতুন তথ্য সামনে আসার পর পরিস্থিতি বিবেচনা করে এই স্থগিতাদেশের বিষয়টি পুনরায় মূল্যায়ন করা হবে।
সূত্র: দ্য টাইমস অফ ইসরায়েল
ডিবিসি/ এসভিএন