সারা বাংলা
চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক, সম্পাদক জিসান

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিক আকবরকে সভাপতি এবং যমুনা টিভির জিসান আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দৈনিক আলোচিত বাংলাদেশের শরীফ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক হিসেবে বাংলা টিভির মামুন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এখন টিভির অনিক চক্রবর্তী নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে আজকের সূত্রপাতের জাকির হোসেন, দপ্তর সম্পাদক পদে ঢাকা ও বাংলা স্ট্রিমের শেখ লিটন, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে বৈশাখী টিভির মিজানুর রহমান এবং ক্রীড়া সম্পাদক পদে বাংলা এফএমের তৌহিদ তুহিন দায়িত্ব পেয়েছেন।
কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইসলামি টিভির শরীফ উদ্দীন হাসু, ঢাকার ডাকের জাহিদুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের কামরুজ্জামান সেলিম, নাগরিক টিভির শামসুজ্জোহা পলাশ এবং দৈনিক যুগান্তরের ইকরামুল হক পিপুল।
নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই সভায় প্রেসক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় আগামী দিনে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং ক্লাবের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডিবিসি/পিআরএএন