ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল পৌরসভার কসাইখানা পরিদর্শকের

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল পৌরসভার কসাইখানা পরিদর্শকের

বাংলাদেশ, সারা বাংলা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল পৌরসভার কসাইখানা পরিদর্শকের

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (০১ অক্টেবর) সকালে উপজেলা শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে করে বৈশাখী তেলের পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলেন। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে অপর একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নুর হোসেন গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইজিবাইক চালককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন