ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় ফেরদৌসেী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় ফেরদৌসেী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনীতি

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় ফেরদৌসেী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট এবং পরে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এই সংসদ সদস্য।

 

রাড্ডা সেন্টারে হামলার ওই ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি বর্তমানে প্রশাসনের তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন, সুষ্ঠু তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জনগুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের মতো গুরুতর এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন