ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ

এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ

রাজনীতি

এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র জমা দেন।

মূলত গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকেই তার পদত্যাগের বিষয়টি জোরালো আলোচনায় আসে।

 

মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য হিসেবে ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে, যদিও তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও নাম জড়িয়েছে। তবে শুধু এই ঘটনাই নয়, এর আগে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালেও ফেরদৌসী আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জোরপূর্বক জমি দখলসহ একাধিক গুরুতর অভিযোগ ছিল। অতীত ও বর্তমানের এসব বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন