ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ

ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ

বাংলাদেশ, সারা বাংলা

ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ রাখার অভিযোগে দপ্তরপ্রধান ডা. শাম্মী আক্তার নিপাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। এতে কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে।

 

নোটিশে উল্লেখ করা হয়, মেডিকেল সেন্টার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম থাকলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২৭ ও ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা হয়। তবে ডা. শাম্মী আক্তার নিপা জানান, কেন্দ্রটি কত ঘণ্টা খোলা থাকবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট অফিস আদেশ ছিল না এবং সেখানে জনবলসংকটও রয়েছে। 

 

তিনি সরকারি নিয়মিত অফিস সময় মেনেছেন দাবি করে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের লিখিত জবাব দেবেন। এ বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন