ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মুন্সিগঞ্জে ছেলেকে মারধরের সন্দেহে স্কুলে ঢুকে অন্য শিক্ষার্থীকে আছাড় দেয়ায় আটক বাবা

মুন্সিগঞ্জে ছেলেকে মারধরের সন্দেহে স্কুলে ঢুকে অন্য শিক্ষার্থীকে আছাড় দেয়ায় আটক বাবা

বাংলাদেশ, সারা বাংলা

মুন্সিগঞ্জে ছেলেকে মারধরের সন্দেহে স্কুলে ঢুকে অন্য শিক্ষার্থীকে আছাড় দেয়ায় আটক বাবা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও আছাড় দেওয়ার অভিযোগে নাহিদ শেখ (৩৫) নামের এক অভিভাবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। আটক নাহিদ শেখ উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।

 

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, আগের দিন দুই সহপাঠীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটেছিল। নিজের ছেলে আতিকুর রহমানকে মারধর করা হয়েছে এমন সন্দেহে নাহিদ শেখ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে মারধর করেন এবং তিনবার মেঝেতে আছাড় দেন। এ সময় শ্রেণিকক্ষের অন্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করলে শিক্ষকেরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

পরে প্রধান শিক্ষক অভিযুক্ত অভিভাবককে নিজের কক্ষে নিয়ে যান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাহিদ শেখকে আটক করে নিয়ে যায়। এদিকে মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জানান, শিক্ষকের কাছে অভিযোগ না করে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে মারধর করা সম্পূর্ণ অনুচিত।

 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, অভিযুক্ত অভিভাবককে আটক রাখা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন