ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

মন্দিরের জমি দখলের লোভে ভারতে ২ সাধুকে হত্যা করে মরদেহে আগুন

মন্দিরের জমি দখলের লোভে ভারতে ২ সাধুকে হত্যা করে মরদেহে আগুন

আন্তর্জাতিক, ভারত

মন্দিরের জমি দখলের লোভে ভারতে ২ সাধুকে হত্যা করে মরদেহে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার সুথা গ্রামে এক শিবমন্দিরের ভেতরে দুই সাধুকে হত্যা করে তাদের মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। মন্দিরের জমি দখল করতে স্থানীয় এক ব্যক্তি এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সুমিত নামের ওই অভিযুক্তকে আটক করেছে দেশটির পুলিশ।

নিহতরা হলেন- গোপাল দাস (৭০) ও বিহারী দাস (৬০)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মন্দিরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। ভেতরে গিয়ে তারা দেখতে পান, এক সাধুর দেহ তখনও আগুনে জ্বলছে এবং অন্যজনের দেহ পুড়ে কঙ্কালে পরিণত হয়েছে।

 

জানা গেছে, গোপাল দাস প্রায় ২০ বছর ধরে ওই মন্দিরে বসবাস করে সেবা দিয়ে আসছিলেন। আর বিহারী দাস প্রায় এক মাস আগে তার শিষ্য হয়ে মন্দিরে একসঙ্গে থাকতে শুরু করেন। গোপাল দাসের ভাই রামদুলারে জানান, স্ত্রীর মৃত্যুর পর গোপাল দাস সংসার ছেড়ে মন্দিরের দায়িত্বে যুক্ত হন।

 

বিহারী দাসের ভাতিজা প্রদীপ সিং অভিযোগ করেন, স্থানীয় সুমিত নামের এক ব্যক্তি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। সুমিত এর আগেও ওই দুই সাধুর ওপর হামলা চালিয়েছিল।

 

এলাকাবাসীর দাবি, সুমিতের বিরুদ্ধে পুরোনো অপরাধের রেকর্ড রয়েছে। সম্প্রতি একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়ে মাসখানেক আগে সে জামিনে ছাড়া পায়। মন্দিরের আশপাশের জমি দখলের উদ্দেশ্যে সে দুই সাধুকে তাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু সাধুরা তার অপচেষ্টার প্রতিবাদ করায় সে ক্ষুব্ধ ছিল।

 

জেলার পুলিশ সুপার দীক্ষা ভাবরে জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং অভিযুক্ত সুমিতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন