ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ, জাতীয়

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়নের পাশাপাশি ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামে ১৫শ’ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য খাতের এই উন্নয়নকাজ সম্পন্ন করা হবে। উপজেলা পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষকে জটিল রোগের জন্য জেলা সদর বা রাজধানীতে ছুটতে না হয়। চিকিৎসাসেবার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ডের সুবিধার কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, কৃষকদের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে এবং এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না।

 

ফেনীর ফুলগাজী ও পরশুরামের ভয়াবহ বন্যার অভিজ্ঞতার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, বন্যা ও জলাবদ্ধতা নিরসন এবং কৃষিজমিতে পানি নিষ্কাশনের সুবিধার জন্যই মুহুরী-কহুয়া নদী ও খালকে সংযুক্ত করে খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

 

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এই সমাবেশে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল চৌধুরী মিন্টু এবং স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন