ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা চালাল এআই এজেন্ট

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা চালাল এআই এজেন্ট

আন্তর্জাতিক

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা চালাল এআই এজেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কানাডা সরকারের একটি প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্বয়ংক্রিয় এজেন্টের মাধ্যমে সাইবার অনুপ্রবেশ বা হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস। প্রতিষ্ঠানটি এটিকে একটি ব্যর্থ সাইবার হামলা হিসেবে উল্লেখ করেছে। তবে কানাডা সরকার জানিয়েছে, তাদের কোনো সিস্টেম বা তথ্যভাণ্ডার ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মেলেনি।

এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস এক ব্লগ পোস্টে জানায়, গত ২৮ মে এবং ৯ জুন ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র ওয়েবসাইটে প্রবেশের অননুমোদিত চেষ্টা চালায় এআই এজেন্টরা। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এই সাইবার তৎপরতার কৌশলগুলো একই সময়ে পর্যবেক্ষণে আসা মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই-এর কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

 

তবে ট্রান্সলুস স্পষ্ট করেছে, তারা নিশ্চিতভাবে এই ঘটনার জন্য ওপেনএআই-কে দায়ী করছে না। সোমবার বিষয়টি কানাডা সরকারের নজরে আনা হয়।

 

এ প্রসঙ্গে কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি এক বিবৃতিতে জানায়, তারা সন্দেহভাজন এআই এজেন্টের এমন তৎপরতার খবরের বিষয়ে অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত সরকারের কোনো সাইবার ব্যবস্থা বা তথ্যভাণ্ডার ক্ষতিগ্রস্ত বা হাতছাড়া হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।

 

অন্যদিকে ওপেনএআই কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মডেলগুলো কানাডা সরকারের ওয়েবসাইট থেকে উন্মুক্ত তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল বলে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, সে বিষয়ে তারা অবগত। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, অভিযোগগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং কানাডীয় তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক ব্রিফিং দেওয়া হয়েছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন