ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

তরুণদের জাতীয় জলবায়ু অবস্থানপত্র সরকারের কাছে হস্তান্তর

তরুণদের জাতীয় জলবায়ু অবস্থানপত্র সরকারের কাছে হস্তান্তর
জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

তরুণদের জাতীয় জলবায়ু অবস্থানপত্র সরকারের কাছে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘তরুণদের স্থানীয় সম্মেলন বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সারা দেশের প্রায় ৩০০ তরুণ-তরুণীর অংশগ্রহণে প্রণীত জাতীয় তরুণ জলবায়ু অবস্থানপত্র প্রকাশ করা হয়। পরে তা সরকারের কাছে তুলে দেওয়া হয়।

ব্রাইটার্স চেয়ার ফারিয়া সুলতানা অমি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফহুইফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এমপি, সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

 

বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত এবং ব্রাইটার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইদুর রহমান সিয়াম।


জাতীয় সংসদের চিফহুইফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এমপি বলেন, ‘সরকার তরুণদের স্বাগত জানায়। পরিবেশ ও জলবায়ু বিষয়ে তরুণরা আরও সোচ্চার হোক এবং নিজেদের মতামত ও উদ্যোগের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখুক। সরকার তাদের পাশে থাকবে।’

 

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, ‘সারা দেশের তরুণদের তৈরি এই অবস্থানপত্রকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তরুণদের জলবায়ু অগ্রাধিকারগুলো সরকারের পক্ষ থেকে যথাযথ জায়গায় তুলে ধরার চেষ্টা করা হবে। এ ধরনের উদ্যোগে সরকার সবসময় তরুণদের সহযোগিতা করবে।’

 

সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, সবুজ কর্মসংস্থান এবং নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে তরুণদের দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

 

ব্রাইটার্স ফাউন্ডেশন সহ ৩০ টি যুব সংগঠন আয়োজনে সহযোগিতায় করেন অ্যাকশনএইড, কেয়ার, ইউনিসেফ বাংলাদেশ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণরা অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের এই অবস্থানপত্র আগামী আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের তরুণদের অগ্রাধিকার ও দাবিগুলো তুলে ধরার ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন