ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হরমুজে সার সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের মুখে লাখ লাখ মানুষ

হরমুজে সার সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের মুখে লাখ লাখ মানুষ

আন্তর্জাতিক

হরমুজে সার সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের মুখে লাখ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

হরমুজ প্রণালি দিয়ে সার সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার ধারাবাহিকতায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় মারাত্মক বিপর্যয় নামতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা জানান, পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ না নিলে এর চরম মূল্য দিতে হবে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে।

হরমুজ প্রণালি বিষয়ক জাতিসংঘের টাস্কফোর্সের প্রধান এবং জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল জর্জ মোরেইরা দা সিলভা বলেন, পদক্ষেপ না নেওয়ার পরিণতি উন্নয়নশীল দেশগুলোর জন্য এক মহা ট্র্যাজেডি ডেকে আনবে।

 

তিনি উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলের সারের ওপর সর্বাধিক নির্ভরশীল দেশগুলো মূলত বিশ্বের সবচেয়ে ভঙ্গুর ও দুর্বল অর্থনীতির দেশ। উদাহরণ হিসেবে তিনি সুদান, সোমালিয়া, মোজাম্বিক এবং তানজানিয়ার কথা তুলে ধরেন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন