ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

ওমরাহ যাত্রীদের পানি দিতে অবহেলা, শাস্তির মুখে বিমানের ২ কর্মী

ওমরাহ যাত্রীদের পানি দিতে অবহেলা, শাস্তির মুখে বিমানের ২ কর্মী

বাংলাদেশ

ওমরাহ যাত্রীদের পানি দিতে অবহেলা, শাস্তির মুখে বিমানের ২ কর্মী

বাসস

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পবিত্র ওমরাহ শেষে দেশে ফেরা যাত্রীদের জমজমের পানি দিতে অবহেলার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের পানি দিতে দেরি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে বিমানের একটি ফ্লাইট (বিজি ৩৩৮) দেশে পৌঁছায়। প্রাথমিক খোঁজে জানা গেছে, বিমান থেকে মালপত্র নামানোর সময় কর্মীদের অবহেলার কারণে বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছায়নি। এতে ওমরাহ যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েন।

 

কাজে এমন অবহেলার কারণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে ওই দুই কর্মীর বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু করেছে বিমান কর্তৃপক্ষ। অভিযুক্ত দুই কর্মী হলেন ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন। যাত্রীদের সঠিক সেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

বিমান কর্তৃপক্ষ আরও জানায়, পানি দিতে দেরি হওয়ার বিষয়টি জানতে পারার পরই যাত্রীদের কষ্ট কমাতে বিমানের নিজস্ব সংগ্রহ থেকে দ্রুত জমজমের পানি দেওয়া হয়। পরে মূল পানির বাক্সটি খুঁজে বের করে সবার হাতে তা তুলে দেওয়া হয়।

 

ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন