ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইয়েমেনে কয়েক ডজন হুথি যোদ্ধা নিহতের দাবি সরকারি বাহিনীর

ইয়েমেনে কয়েক ডজন হুথি যোদ্ধা নিহতের দাবি সরকারি বাহিনীর

আন্তর্জাতিক

ইয়েমেনে কয়েক ডজন হুথি যোদ্ধা নিহতের দাবি সরকারি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র রক্তক্ষয়ী লড়াই ছড়িয়ে পড়েছে। প্রদেশের একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়া এসব সংঘাতে কয়েক ডজন হুথি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। সৌদি আরবে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির খবরের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ভেতরে এই সংঘাত চরম আকার ধারণ করল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাইজের পশ্চিমাঞ্চলীয় জাবাল হাবাশি ও মাকবানাহ জেলা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-মাসরাখ জেলার আল-আকরুদ ফ্রন্টে হুথিরা হঠাৎ ব্যাপক গোলাগুলি শুরু করে। এক সামরিক সূত্রের বরাত দিয়ে সৌদি সমর্থিত সরকারি বাহিনী জানায়, শুধু আল-আকরুদ ফ্রন্টেই তাদের পাল্টা জবাবে অন্তত ৩০ জন হুথি যোদ্ধা নিহত এবং বহু যোদ্ধা আহত হয়েছে। এছাড়া তাইজের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং পশ্চিমে মাকবানাহ ডিরেক্টরেটের হুমায়ের ফ্রন্টে চালানো ছয়টি বিমান হামলায় বিদ্রোহীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

ভয়াবহ এই সংঘাত এমন এক সময়ে ছড়িয়ে পড়ল, যখন ইয়েমেনে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং তাদের বড় একটি অংশ আশ্রয় নিয়েছে এই তাইজেই। সরকারি শরণার্থী শিবির ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত প্রায় ২৯ হাজার ৫১৯টি পরিবারের মোট এক লাখ ৯৭ হাজার ৯০৬ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ৯৭ হাজারেরও বেশি আশ্রয়হীন মানুষকে ঠাঁই দেয়া হয়েছে তাইজ প্রদেশে; যার ঠিক পরেই রয়েছে লাহেজ প্রদেশ, যেখানে আশ্রয় নিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। যুদ্ধকবলিত অঞ্চলে হাজার হাজার শরণার্থীর এই বাড়তি উপস্থিতি সেখানকার সামগ্রিক মানবিক পরিস্থিতিকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন