ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের সৈকতে আটকা পড়ে ১২ কিলার তিমির মৃত্যু

নিউজিল্যান্ডের সৈকতে আটকা পড়ে ১২ কিলার তিমির মৃত্যু

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের সৈকতে আটকা পড়ে ১২ কিলার তিমির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের সৈকতে বৈরী আবহাওয়ার মধ্যে অন্তত ১২টি কিলার তিমির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রেডিও নিউজিল্যান্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা জোয়েল লটারবাখ জানান, বৃহস্পতিবার ফার নর্থ ডিস্ট্রিক্টের 'নাইনটি মাইল' সৈকতে ১৫টি পিগমি কিলার তিমি আটকে পড়ার খবর পান তারা। খবর পেয়েই স্বেচ্ছাসেবকদের নিয়ে সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়। তিমিগুলো সৈকতের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তবে সাগরে জোয়ার, প্রবল ঢেউ এবং দিনের আলো কমে আসায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়।


উদ্ধার অভিযানের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘আজও পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং ছিল।’ এরই মধ্যে মৃত তিমিগুলোকে মাটিচাপা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিমিগুলো ঠিক কী কারণে এভাবে সৈকতে আটকে পড়েছে, তা জানতে বা আটকে পড়ার পুরো পরিস্থিতি বুঝতে কর্মকর্তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন বলেও জানান লটারবাখ।


এর আগে, ২০১৮ সালেও একই প্রজাতির এক ডজন বিরল তিমি এভাবে সৈকতে আটকে পড়েছিল। সেবার আটটি তিমিকে অপেক্ষাকৃত শান্ত পানিতে সরিয়ে নেওয়া হলেও শেষ পর্যন্ত মাত্র একটিকে বাঁচানো সম্ভব হয়েছিল।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন