ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী

রাজধানীর মিরপুরে ধারের টাকা চাইতে গেলে কুপিয়ে জখমের অভিযোগ

রাজধানীর মিরপুরে ধারের টাকা চাইতে গেলে কুপিয়ে জখমের অভিযোগ

রাজধানী

রাজধানীর মিরপুরে ধারের টাকা চাইতে গেলে কুপিয়ে জখমের অভিযোগ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় মো. মাহাতাব হোসেন মামুন নামে এক ব্যক্তির ওপর অতর্কিত হামলা ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন- একই এলাকার হেকিম খান সাহেবের ছেলে মহব্বত, ওমর আলীর ছেলে শামীম পারভেজ, শুভ, ওয়াহিদ, রনি, হাসান, সরোয়ার, আল-ইসলাম ও আল-আমিন।

 

ভুক্তভোগী মো. মাহাতাব হোসেন মামুন জানান, তার কাছ থেকে সাত দিনের কথা বলে বিশ হাজার টাকা ধার নেন মহব্বত। কিন্তু সাত মাস হয়ে গেলেও ধারের টাকা এখনও ফেরত দেননি। উল্টো ভুক্তভোগী টাকা চাইতে গেলে তাকে বিভিন্ন হুমকি-ধমকি দেন অভিযুক্ত মহব্বত।

 

গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী টাকা চাইতে গেলে মহব্বতের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরে মহব্বত গিয়ে শামীম পারভেজকে জানালে শামীম ও তার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহাতাবের বাসার সামনে আসে। তাকে ঘর থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে।

 

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর জখম হওয়ায় দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাহাতাব হোসেনকে।

 

ভুক্তভোগী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন