ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মৌলভীবাজারে পুকুরে বিষ প্রয়োগে ৩৫ লাখ টাকার মাছ নিধন, দেখে ‍অসুস্থ খামারি

মৌলভীবাজারে পুকুরে বিষ প্রয়োগে ৩৫ লাখ টাকার মাছ নিধন, দেখে ‍অসুস্থ খামারি

সারা বাংলা

মৌলভীবাজারে পুকুরে বিষ প্রয়োগে ৩৫ লাখ টাকার মাছ নিধন, দেখে ‍অসুস্থ খামারি

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

মৌলভীবাজারের জুড়ীতে একটি মৎস্য খামারে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে ২০ টন মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। তিল তিল করে গড়ে তোলা ৫০ বিঘার খামারটি এক রাতেই ধ্বংস হয়ে যাওয়ায় সর্বস্ব হারানোর শোকে অসুস্থ হয়ে খামারি ইলিয়াস মিয়া বর্তমানে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) জুড়ীর পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই চা বাগানের নলডুড়ী বস্তি সংলগ্ন ইলিয়াস মিয়া সরদারের খামারে এই দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা। প্রায় ২০ জন শ্রমিক ভোর থেকে মরা মাছ তুলে গর্ত করে মাটি চাপা দিচ্ছেন। পচা মাছের দুর্গন্ধে এলাকায় টেকা দায়।

 

খামার মালিকের দাবি, রাতের আঁধারে শত্রুতা করে কেউ পুকুরে বিষ ঢেলে দিয়েছে। ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। আগামীকালই মাছ বিক্রির কথা ছিল। দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে খামার গড়েছিলেন ইলিয়াস মিয়া। এই শোকে তিনি এখন সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি।

 

পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, যা সম্বল আছে খামারে ব্যয় করেছে কিন্তু এক রাতে সব শেষ করে দিল। যদি বিষ প্রয়োগ হয়, জড়িতদের শাস্তি হওয়া উচিত।

 

এদিকে তিল তিল করে গড়ে তোলা খামার এক রাতে শেষ হয়ে যাওয়ায় উদ্বেগে এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়ানোর দাবি তাদের।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন