ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সারা বাংলা

লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ২রা অক্টোবর ২০২৬ ০৬:৫৯:৪০ অপরাহ্ন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দৌলজোর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট স্টেশন অতিক্রম করে আদিতমারী স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় দৌলজোর এলাকায় ওই নারী রেললাইনে বসে ছিলেন। নারীকে দেখে ট্রেনটি বারবার হর্ন বাজালেও তিনি সরে যাননি। অবশেষে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সেখানে উপস্থিত জনতা তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি।

 

দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে আদিতমারী থানা পুলিশ এবং পরে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

 

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে প্রথমে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন