বাংলাদেশ
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যক্তিগত সফরে লন্ডনে গিয়ে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাঁকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মরদেহ কবে দেশে আনা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জানাজা ও দাফনের স্থান এবং সময় চূড়ান্ত হলে পরিবারের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, ‘দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’
রাষ্ট্রপতি তাঁর সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আরও বলেন, ‘তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক।’
ডিবিসি/আরএসএল